ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিপ্লবমুগ্ধ দিন

রেজাউদ্দিন স্টালিন
বিপ্লবমুগ্ধ দিন

৭ নভেম্বরের সেই বিপ্লবমুগ্ধ দিন

সেই সিপাহী জনতার অনাবৃত দিন

দীর্ঘ দূরাবৃত নতুন পথের দিন

কি উজ্জলই না ছিল সূর্য

পথে পথে আনন্দ আর সৌহার্দ

ভেঙে আছে ষড়যন্ত্রের শিল্পাস্ত্র

জনগণ পার হয়ে যাচ্ছে বাতাসের

রক্তিম সাঁকো হায়রে আশ্চর্য পদভার

শহীদ জিয়ার দেশপ্রেমের আরেক শপথের দিন

নিভে যাচ্ছে শত্রুর শিবির

সমতলে অগনন চাঁদ

মেডুসার মুণ্ডু নিয়ে পারসিউস

কখন ফিরবে আর দানব দগ্ধ

হবে ঐক্যের আঘাতে

এইসব বিনয় ব্যথিত দিন

এইসব মৃত্যু মথিত দিন

এইসব বিপ্লবমুগ্ধ দিন

বারবার নভেম্বর স্মরণের দিন

সিপাহি জনতার ঐক্যের দিন দীর্ঘ হোক—

টেকনাফ থেকে তেতুলিয়া

গণতন্ত্রের গানে-গানে

জেগে থাক প্রেসিডেন্ট জিয়া

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত