ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সম্পর্কের ভিন্নরূপ

ফিহির হোসাইন
সম্পর্কের ভিন্নরূপ

গোলাপের পাপড়িতে অঙ্কিত আগামীর পথরেখা,

সম্পর্কের সুতোর অগ্রভাগের লাল গালিচা।

রজনীগন্ধার মেরুদণ্ডে অঙ্কুরিত ভালোবাসার ছায়া,

পাতার আড়ালে লুকোচুরি খেলে বাঁধনের মায়া।

রজনীর হাটে সুবাসে মুগ্ধ করে বেলির সাদাঙ্গ,

গোলাপের প্রণয়ে বেলি হয়ে ওঠে গভীর অনুষঙ্গ।

নিশির গভীরে মায়ার উত্তাল ঢেউ ছড়িয়ে চারিধার,

প্রকৃতি যেন সাক্ষী হয়ে ফোটে মানুষের আত্মার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত