ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হেমন্ত

মজিদ মাহমুদ
হেমন্ত

হেমন্ত কি এখনো আছে?

হেমন্তের ছেলেমেয়েরা এখন কোথায়?

তার বাড়ির নারিকেল গাছগুলো,

বেলি ফুল, জবা ও জুঁই—

আসলে এগুলো তার মেয়ের নাম।

আমরা তাকে কাকাই ডেকেছি।

মেয়েগুলো তখনো কিশোরী

না শীত, না গ্রীষ্ম।

আমরা তখনো চাদর পরি না।

গাছি শুধুই দা দিচ্ছিল ধার

রস পড়ার সময় আসন্ন।

কাকারা এখন আর এখানে থাকে না।

তবু বৃষ্টি পড়লে বেলির কথা মনে পড়ে,

সে জুঁইয়ের হাত ধরে সন্তর্পণে হাঁটে।

জবাকে না দেখলেও

সারা বছর বুকের মধ্যে ফুটে থাকে।

হেমন্ত কাকাকে মাঝে মাঝে দেখি বারান্দায়,

বিষণ্ণ, একাকী—

কন্যাদের খোঁজে কদাচিৎ কেউ আসে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত