ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হেমন্তের জীবনীতে

আদ্যনাথ ঘোষ
হেমন্তের জীবনীতে

মাঠের ফসল এসে খেলা করে জীবনের সাথে

আলোর বলকশুদ্ধ।

ভোরেরা গান করে, দুপুরও নাচে,

দুধচাঁপাও মাথা তোলে হেলেঞ্চার সুখের সময়।

ঘুমের শহর আজ পাঠ করে দিনের শরীর।

চোখের মুরতিজুড়ে ফুটে ওঠে শিশিরের ফুরফুরে দেহ,

অন্তর্জালের ফেটে পড়া নিউজের রিয়াকশানে।

কতদূর ফেলে এলে অঘ্রাণ— মাথা তোলে,

চোখ খোলে ঘোরের বিভায়।

হেমন্তও জোছনা নামায় জীবনের পাঠশালাজুড়ে।

দিনের জীবনীতে নয়—

প্রেমের বিছানাজুড়ে ঘুমায় আলপথ, হেলেঞ্চা,

শিউলির শরীর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত