প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৮ নভেম্বর, ২০২৬
সুখ সুপ্তির ডানায় দিয়ে ভর
সপ্নিল সোনালি পালক বিছিয়ে হেসে ওঠে
অঞ্জনলক্ষী, শঙ্খচূড়া, মধুচাকের হৈমন্তী;
আমার হেমন্তের মাঠ।
মাটির সোঁদা গন্ধ নিয়ে মৌ মৌ ঘ্রাণে
অগণন স্বপ্ন ছড়ায় সোনা রোদ মেখে
সোনামুখি ধানের শীষেরা—
দুরন্ত কিশোরীর ঘুঙুর হয়ে নেচে যায়
ফরিংয়েরা শিশির স্নাত সোনামুখী ধানের
ডগায় ডগায় কৃষকের আঙিনায়—
কৃষানির কুলা চালুনে মন্রমুগ্ধ সুরমূর্ছনায়
স্বপ্নরা হেসে হয় কুটি কুটি।
নিকানো উঠানে খড়-বিচলীর শীতল পাটিতে
ছুটে আসে অঘ্রাণ, নবান্ন নিয়ে গানে গানে
ধান কাউনের দেশে-হেমন্ত, আমার হেমন্ত!