ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

নবান্নের ক্যানভাস

হানিফ রুবেল
নবান্নের ক্যানভাস

অনাগতের ঘ্রাণে মৌ মৌ কুমার কাথার মাঠ

নৈঋতের চঞ্চল হাওয়া হেমন্তের উপাদান নিয়ে

নির্জনতা ভেঙে দিয়ে চাইছে—

মৌন দিনলিপির ভেতর জাগাতে ফসলের গান।

প্রত্যাশার পরিসর বড় করে দিগন্তের পানে তাকিয়ে থেকে দেখি

বলাকার ডানা কেমনে ছড়িয়ে দেয় বর্ণবিভা...

পূর্বাশার মিহি রোদ আপনতা নিয়ে কিভাবে দাঁড়াচ্ছে আমাদের উঠুনে।

সেই রোদ বুকের পাঁজর খুলে তুলে নেব আজ

প্রতিক্ষা বিভোর পথ মাড়িয়ে উড়িয়ে দেব নিরন্ন জীবনের ছাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত