প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৮ নভেম্বর, ২০২৬
নভেম্বর মাসে তোমার নামে একটি নিম্নচাপ তৈরি হয়।
আবহাওয়া অধিদপ্তর সেটিকে প্রেম বলে শনাক্ত করতে পারেনি।
তিনটি জেলায় বৃষ্টি হয়েছে, অথচ কোথাও মেঘ ছিল না।
আমার ঘুমের মধ্যে কয়েকটি পরিযায়ী পাখি
ভুল পাসপোর্টে সীমান্ত পার হয়।
সকালে দেখি, ক্যালেন্ডার থেকে হেমন্ত উধাও—
তারিখগুলো পরস্পরের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।