ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রন্থলোক

ইতিহাস ও অবদানের কথামালা

ইতিহাস ও অবদানের কথামালা

বই : আকাবিরে দারুল উলুম দেওবন্দ : ব্যক্তিত্ব, পরিচয় ও অবদান

বিষয় : ইতিহাস ও সংগ্রাম

রচনা : ড. মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী

অনুবাদ : আবদুল্লাহ হাসান কাসেমী

পৃষ্ঠা : ২১৬

দাম : ৪৫০

প্রকাশক : উমেদ প্রকাশ

চেতনার রাহবার যারা, যাদের জ্ঞান ও আধ্যাত্মিকতার ধারা আজও বহন করে চলছে সময়-কাল, উপমহাদেশে ধর্মীয় জাগরণ ও অস্তিত্বের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের নিয়ে জানাশোনা অনেকেরই তেমন নেই। অথচ মনীষীদের এক বিশাল পরম্পরা যুগের পর যুগ এ উপমহাদেশে এমনকি পুরো বিশ্বে দীনের মশাল জ্বেলেছেন। যাদের মাধ্যমে আমাদের পরিচয়, যুগের পর যুগ যাদের আত্মিক লহু আমরা বয়ে বেড়াচ্ছি, প্রজন্মান্তরে তাদের পরিচয় করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। সে লক্ষ্যে উমেদ প্রকাশ থেকে বাজারে এলো ‘আকাবিরে দারুল উলুম দেওবন্দ : ব্যক্তিত্ব, পরিচয় ও অবদান’ নামক রচনা। বইটি দারুল উলুম দেওবন্দের অস্তিত্ব থেকে বর্তমান পর্যন্ত মনীষীদের ব্যক্তিত্ব, পরিচয় ও অবদান নিয়ে লিখেছেন উর্দুভাষী ড. মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী। অনুবাদ করেছেন প্রতিশ্রুতিশীল লেখক ও গবেষক আবদুল্লাহ হাসান কাসেমী। সহজ সরল ভাষায় অনূদিত বইটি বেশ সুখপাঠ্য। ইতিহাসপ্রিয় পাঠকদের পাঠমুগ্ধের মতো বইটির মুদ্রিত মূল্য ৪৫০ টাকা। পাওয়া যাচ্ছে বাংলাবাজারসহ দেশের সব অভিজাত লাইব্রেরিতে। এ ছাড়া ঘরে বসে রকমারিসহ অর্ডার করা যাবে বইয়ের সব অনলাইন প্লাটফর্মে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত