ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

এইচএসসিতে ফেল করে কলেজছাত্রীর আত্মহত্যা

এইচএসসিতে ফেল করে কলেজছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় ভূমিকা দাস নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুনানগর এলাকায় এ ঘটনা ঘটে। ভূমিকা ওই এলাকার রঞ্জিত দাসের মেয়ে।

তিনি উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ফল প্রকাশিত হওয়ার পর ভূমিকা আইসিটি বিষয়ে ফেল করার বিষয়টি জানতে পারেন। এরপর তিনি পরিবারের সদস্যদের অগোচড়ে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনেরা তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করেন। এসময় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত