
হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাদামতল-আজিমের ঘাট সড়কের মাত্র এক কিলো সড়ক লক্কর ঝক্কর। বছর দুই বছর আগেও আজিজিয়া মজিদিয়া সংযোগ সড়ক বাদামতল টু আজিমের ঘাট সড়কের আধুর পাড়া পর্যন্ত পূর্বের সড়ক মেরামত করলেও ওই অংশ আগের রূপেই পড়ে থাকে। দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে কার্প জাতীয় মা মাছের ডিম ছাড়ার মৌসুমে এ পথ দিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রেণু কিনতে মাছ চাষিরা জড়ো হন। বিশেষ করে ডিম ছাড়ার খবর পাওয়া মাত্রই বৃষ্টি উপেক্ষা করে হাটহাজারী ও নগরীর সাংবাদিকরা নিউজ ও ছবি সংগ্রহে আসতে থাকেন। বর্ষা মৌসুম হওয়ায় সড়কের ওই অংশ বৃষ্টির পানিতে প্লাবিত কখনও বা হাঁটু পানি হওয়ায় বিপাকে পড়েন তারা। প্রায়ঃশই তারা এ নিয়ে স্থানীয় ডিম সংগ্রহকারীদের সঙ্গে বিষয়টি আলোচনা করেন। অপরদিকে ওই সড়ক দিয়ে বর্ষা মৌসুমে স্কুল মাদ্রাসার শিক্ষার্থী ও অসুস্থ রোগীর কষ্টের কথাও জানান অনেকে। জানতে চাইলে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য নাছিমা আক্তার দুর্ভোগের সত্যতা স্বীকার করে বলেন, সড়কের এ অংশ নিয়ে কয়েক বছর যাবৎ স্থানীয়রা কষ্টে নিমজ্জিত। বিশেষ করে বর্ষা মৌসুমে। আশা করছি এবার কর্তৃপক্ষ নজর দিবেন। উপজেলা মৎসজীবী দলের আহ্বায়ক ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি শফিউল আলম বলেন, উপজেলা প্রকৌশলী সূত্রে জানা গেছে, সড়কটি একনেক এ অনুমোদনের জন্য তালিকায় দেওয়া হয়েছে।
মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি মহোদয় এ বিষয়ে অবগত আছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হাটহাজারীর উপ সহকারী প্রকৌশলী আ.স.ম রাশেদুল আহসান বলেন, যেহেতু বাদামতল-আজিমেরঘাট সড়কের আধুর পাড়া অংশের বাকিটুকু ব্রিক সলিন। ওই সড়ক কার্পেটিং করা ব্যয়বহুল। আগের অংশ মেরামত করা হলেও ওই অংশ নতুন করে করতে হবে। এরইমধ্যে জিসিপি-৪ তালিয়ায় দেওয়া হয়েছে। একনেক অনুমোদন দিলেই কাজ শুরু হবে। উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, একনেক অনুমোদন দিলে বিভিন্ন সড়কের সঙ্গে ওই অংশের কাজ শুরু হবে। যেহেতু ওই অংশ নিয়ে আলোচনা হচ্ছে।