ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দৌলতপুরে নারীর লাশ উদ্ধার

দৌলতপুরে নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর ভুট্টাখেত থেকে মুখ বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার হয়েছে।

গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে ভুট্টাখেত থেকে জাইমা খাতুন (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন ওই নারীর লাশ উদ্ধার করা হয়। স্বামী পরিত্যক্তা নিহত নারী একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে ভুট্টাক্ষেতে মুখবাঁধা অবস্থায় জাইমা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দৌলতপুর থানার ওসিসোলাইমান শেখ বলেন, নিহত নারীর পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাসকাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এটি হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত