ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাকসু নির্বাচনে ১২৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

রাকসু নির্বাচনে ১২৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩টা পদে বিপরীতে ৩৯৫ জন, সিনেট-এ ৫জন ছাত্র প্রতিনিধি পদে ৮৪ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৭৫৪ জন মিলে সর্বমোট ১২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে হল সংসদে নির্বাচনের মধ্যে সর্বোচ্চ হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৬২ জন মনোনয়নপত্র নিয়েছেন।

গতকাল বুধবার বিগত ৮ দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রম শেষে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। রাকসু নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহের শেষ দিন থাকলেও তা ৪ সেপ্টেম্বর একদিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত