ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নাম্র দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হিজলগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিয়ান একই গ্রামের বাসিন্দা খতিব মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে সবাই কাজে ব্যাস্ত ছিল। আরিয়ান খেলা করছিল সে সময়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করে। তারা আরও জানান, দীর্ঘ সময় খুঁজাখুঁজি পর শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত