ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

প্রতি বছরের মতো কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় পর্যটনের গলফ মাঠে বেলুন ও পায়রা উড়ানোর পর ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এসএম জাফর, মেলা পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু, কো-চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটনসহ অন্যান্য নেতা। এ সময় অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মিষ্টি মুখ করেন।

সরেজমিনে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠ সাজানো হয়েছে নানন্দিকতায়। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্টল, শিশুদের বিনোদনে বসানো হয়েছে নাগরদোলা, ট্রেন, দোলনা, জলরাইডারসহ আরও অনেক কিছু। রয়েছে অভিজাত খাবার স্টল। দেখানো হবে ভূতের প্রদর্শনী, সঙ্গে আছে জাদুর মঞ্চ।

পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু জানান, ‘এরইমধ্যে শতাধিক স্টল চালুু হয়েছে। আরও কিছু চালু হবে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে আকর্ষণীয় নানা মাধ্যম।

তিনি আরও জানান, ‘কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার যৌথভাবে আয়োজিত এই মেলা চলবে ডিসেম্বর পর্যন্ত। অনুমতি স্বপক্ষে পরে সময় বাড়ানো হতে পারে। প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত প্রবেশ করা যাবে মেলা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত