ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতে আটক তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতে আটক তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

বাংলাদেশি তিন নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শুক্রবার সকালে বিজিবি অনুপ্রবেশ আইনে মামলা করে ওই তিন নারী-পুরুষকে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী বাহাতন বেওয়া তার মেয়ে একই ইউনিয়নের ঘুঘুরহাট গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী বানেছা বেগম ও নাতি আলী হক দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান। সেখান থেকে সীমান্তের দালালদের মাধ্যমে চোরাই পথে ফেরত আসার সময় গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিএসএফের হাতে আটক হন তারা। এরপর বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২-এর ২ এসের পাশ দিয়ে বিএসএফ তাদেরকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে। ফেরত নিয়ে বিজিবি বাদী হয়ে অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করে। গতকাল শুক্রবার সকালে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। বর্তমানে তারা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছেন।

ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার বলেন, গতকাল শুক্রবার সকালে বিজিবি পাসপোর্ট আইনে মামলা করে তিনজনকে থানায় সোপর্দ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত