ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সোমেশ্বরী নদী থেকে বালু তোলায় দুইজনের কারাদণ্ড

সোমেশ্বরী নদী থেকে বালু তোলায় দুইজনের কারাদণ্ড

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের শ্মশানঘাট এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে দুজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান আটক করে অভিযুক্ত দুজনকে ৭ দিনে কারাদণ্ড প্রদান করেন। অভিযুক্ত দুজন হলেন শাফায়েত এবং শফিকুল।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন ধরে সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন হচ্ছে। এমন গোপন তথ্য ও সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার শ্মশানঘাটে এলাকায় সোমেশ্বরী নদীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলন করে ইজিবাইকে বালু ভর্তি করা অবস্থায় দুজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত