ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নির্বাচনি প্রচার প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপকর জানান, নির্বাচনি প্রচার প্রচারণার প্রথম দিন গতকাল বৃহস্পতিবার বিকালে ওই আসনের তেতুলিয়া গ্রামে উভয়পক্ষ ভোট প্রচারণা করছিল। এ প্রচারণা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উভয়পক্ষ সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায় এবং জামায়াত সমর্থকদের প্রাইভেটকার ও মটোরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষের আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত