ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

অটোরিকশা চালকের লাশ উদ্ধার

অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন খাল থেকে নিখোঁজ এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম সোহেল মিয়া (২৭)। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া ২নং ব্রিজের নিচের খালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত সোহেল মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নাগরপাড়া গ্রামের মহল আলীর ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের টেকুরিয়া বনগ্রাম বাজার এলাকায় কামাল মোড়লের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১০টার পর থেকে সোহেলের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়া গেলেও তার ব্যবহৃত অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ছিনতাইকারিরা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ খালে ফেলে রেখে গেছে। শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, লাষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত