
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছি-সরকারপাড়ার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ককটেলগুলো উদ্ধার করে নিয়ে আসে। ককটেলগুলো কে বা কারা কি উদ্দেশে রেখেছে তা নিশ্চিত নয় পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।