ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক বহিষ্কার

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক বহিষ্কার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আকতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা অব্যাহতি দেওয়া হলো। এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম জাহিদ বলেন, হাসিবুর রহমান অপু ঠাকুর ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করায় তাকে জেলা শাখার আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত