ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কুমারখালীতে যুবক গুলিবিদ্ধ, আটক তিন

কুমারখালীতে যুবক গুলিবিদ্ধ, আটক তিন

কুষ্টিয়ার কুমারখালীতে বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার বাঁ পায়ে গুলি করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম আকাশ হোসেন। তিনি উপজেলার সদকী ইউনিয়নের চর আগ্রাকুন্ডা গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় শ্রমিক। এছাড়াও ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের হাঁসদিয়া এলাকার শ্রমিকদল নেতা মানিয়ার মোল্লার বাড়ির গেটে কয়েক রাউন্ড গুলি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তিনি যদুবয়রা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার সদকী ইউনিয়নের হিজলাকর এলাকার নিয়ামত আলীর ছেলে ও হিরু প্রামাণিকের ছেলে মানিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত