ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারে ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রোকন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ। গ্রেপ্তার রোকন জামালপুর জেলার ইসলামপুর থানার নন্দনের পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রোকন ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। গত শুক্রবার ৫ বছরের শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে নিজের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে রোকন। এ সময় শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে সবাইকে জানালে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, খবর পেয়ে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও মানসিক সহায়তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত