ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পিকআপ উল্টে নিহত দুই আহত আট

পিকআপ উল্টে নিহত দুই আহত আট

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ যাত্রী। গতকাল শনিবার উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মৃত আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫০) ও মৃত আবদুল জব্বারের ছেলে নুর আলম (৫০)। অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান এ তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, গতকাল শনিবার দুপুরে মিঠামইন থেকে একটি পিকআপ যোগে ১৫-২০ জন যাত্রী ও মানতের একটি গরু নিয়ে বাজিতপুর উপজেলার একটি মাজারের উদ্দেশে রওনা দেয়। পথে অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্যান্য ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওসি সোয়েব খান আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত