ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কালিয়াকৈরে পিঠা উৎসব

কালিয়াকৈরে পিঠা উৎসব

গাজীপুরের কালিয়াকৈরে আইডিয়াল পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার সফিপুর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভবনে এ আইডিয়াল পিঠা উৎসব উদযাপন করা হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ফিতা কেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ। সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পিঠা উৎসব চলমান ছিল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উৎসবে ব্যাপক মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো ছয়টি স্টলে প্রায় একশত রকমের পিঠা প্রদর্শন করা হয়। উল্লেখযোগ্য পিঠাগুলোর মধ্যে ছিল- পাটিসাপটা, কলি পিঠা, ভাপা পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, পোয়া পিঠা, দুধ চিতই, মালপোয়া, মড়া পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান, ছটি পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিরানি পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, দুধরাজ, ফুলঝুরি ও রস পিঠাসহ নানা ঐতিহ্যবাহী খাবার। বিভিন্ন ধরনের পিঠার স্বাদ গ্রহণ ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসী এবং দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত