ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ব্যাংক কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের পাশেই বসবাস করেন শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন। হঠাৎ তিনি লক্ষ্য করেন, ব্যাংক কার্যালয়ের একটি জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় বালি ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোনে খবর পেয়ে দ্রুত ব্যাংক কার্যালয়ে পৌঁছান তিনি। তিনি বলেন, জানালা ভাঙা অবস্থায় থাকার বিষয়টি তিনি শুনেছেন, তবে তদন্তের আগে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। গৌরীপুর থানার ওসি কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত