ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বাস থেকে তিন হাজার কেজি জাটকা জব্দ

বাস থেকে তিন হাজার কেজি জাটকা জব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জাটকাগুলো উদ্ধার হয়। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নাসিম জানান, গতকাল শনিবার দুপুরে নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী বাস নিউ অন্তরা ক্লাসিক ও রাজধানী পরিবহনে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি টিম। বাস দুটির একটি পটুয়াখালি ও অন্যটি বরগুনা থেকে ছেড়ে আসে। এ সময় বাসের মালামাল রাখার বক্সের মধ্য থেকে ৩২টি মাছের ঢোল ও ৭টি ককসিট জব্দ করা হয়। এরমধ্য থেকে ৩ হাজার কেজি অবৈধ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত