ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পানিতে পড়ে শিশুর মৃত্যু

পানিতে পড়ে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে ৪ বছরের একটি শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায় উপজেলার কচুয়াকাঠি গ্রামের টিপু শেখের চার বছরের শিশু পুত্র আয়ান সেখ বাড়ির পাশে থাকা ডোবার (পুকুর) পানিতে পড়ে মারা গেছে। এ ব্যাপারে আয়ানের চাচা মহিদুল ইসলাম জানান আয়ানের বাবা-মা আয়ানের জন্মের ৩ মাস পর তাকে তার নানা আসপরদী গ্রামের জাকির হোসেনের বাড়িতে রেখে ঢাকার গাজীপুরের গার্মেন্টসে চাকরি করতে যান। আয়ান সেই থেকেই নানা নানীর কাছে বড় হতে থাকে। আয়ানের নানা একজন রিক্সা গ্যারেজের মিস্ত্রি। গতকাল শনিবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে গ্যারেজে চলে যান। আয়ান তখন নানীর কাছেই ছিল। দুপুর বারোটায় নানী রান্নাবান্নার কাজে যখন ব্যস্ত ঠিক তখন শিশু আয়ান ঘর থেকে বের হয়ে ঘরের পাশে থাকা ডোবায় পরে যায়। ঘটনার সময় আয়ানকে তার নানী ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত