
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় তিনি বলেন, দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। সেদিন ভোটারদের দুটি ব্যালট পেপার দেওয়া হবে। একটি প্রার্থীর অন্যটি গণভোটের এবং এই গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী ১০০ বছরে দেশ কোন দিকে যাবে। নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলেন প্রিজাইডিং অফিসাররা। তাই কোনোপ্রকার ভয়ভীতি বা অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবার কঠোর নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঘটানো হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।