ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটু গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার বিকালে তাকে গ্রেপ্তারের পর চাঁদপুর আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন থানা পুলিশ ও মিটুর নিকট স্বজনরা। জানা গেছে, বিকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে ফরিদগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট-২ এর অভিযানের অংশ হিসাবে চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটুকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ফেইজ ২ এ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মশিউর রহমান মিটুকে ফরিদগঞ্জ বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন জানান, সারাদেশে চলমান আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত