ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে গতকাল রোববার বিকালে মুন্সীগঞ্জ জেলা নাগরিকদলের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ জেলা নাগরিকদলের প্রধান উপদেষ্টা রহিমা শিকদার। এতে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ রোমানের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা নাগরিকদলের সভাপতি হুমায়ুন আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত