ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীতে ড্রেন থেকে লাশ উদ্ধার

রাজশাহীতে ড্রেন থেকে লাশ উদ্ধার

রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় ড্রেনের পানিতে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত