
অপহরণের ৮ দিন পর জলদস্যু বাহিনী গতকাল সোমবার দুপুরের দিকে বলেশ্বর নদী সংলগ্ন পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস বাজারে নামিয়ে দেয় অন্য ট্রলারের জেলেরা। ফিরে আসা জেলেরা হলেন- বাগেরহাট জেলার রামপাল উপজেলার তালবুনিয়া গ্রামের মোসলেম আলী মোল্লার ছেলে মো. কচি মোল্লা (৪৫), সেরেপতলা গ্রামের আজিত মৃধার ছেলে খিরোদ মৃধা (২৮) ও গাববুনিয়া গ্রামের কাওছার শেখের ছেলে আ. সালাম শেখ।
জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেরা জানান, প্রতি বছর মতো এ বছরও শুঁটকি মৌসুমে সুন্দরবনের শেলা এলাকায় নুরুল ইসলামের মালিকানায় ৫ মাসের জন্য কাজে যান তারা। গত ১৯ জানুয়ারি ওই শুঁটকি পল্লী থেকে জলদস্যুরা তাদের অপহরণ করে। দীর্ঘ ৮ দিন জলদস্যুরা তাদের আটকে রাখে।