
শ্যামনগরের কৈশালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধর করেছে বিজিবি। গত রোববার সন্ধ্যায় নীলডুমুর আরবিজিবির কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) আওতাধীন নীলডুমুর আরবিজিবি কোম্পানি দক্ষিণ কৈখালী স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় একটি বিদেশি রিভলবার ছয় রাউন্ড গুলি ৩৫০০ পিস ইয়াবা এবং ৫০ বোতল ভারতীয় উইন কফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রও গুলি শ্যামনগর থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে।