
ভোলার লালমোহন উপজেলায় বাসচাপায় অটোরিকশা চালক ও মা ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ এলাকার ৫নং ওয়ার্ডের শিল্পীরানী দাস ও তার ছেলে তুষার দাস অটোরিকশা চালক মো. নাসিম ঘটনাস্থলেই নিহত হয়।