ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিরিয়ানি দোকানের মালিককে জরিমানা

বিরিয়ানি দোকানের মালিককে জরিমানা

চাঁদপুর শহরের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ বোরহানি ও বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায় প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, শহরের তালতলা এলাকায় অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ বোরহানি ফ্রিজে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা এবং ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে বাসি রান্না করা খাবার সংরক্ষণ করার অপরাধে কালাম বিরিয়ানি হাউজ এর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত