ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মাদক নিয়ে দ্বন্দ্ব যুবককে কুপিয়ে হত্যা

মাদক নিয়ে দ্বন্দ্ব যুবককে কুপিয়ে হত্যা

ভোলা চরফ্যাশনে নিজ বাড়ির সামনে মো. আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভুট্টো ওই এলাকার মো. আক্তারুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে বাড়ি সংলগ্ন কলেরহাট রাস্তার মাথায় অবস্থান করছিলেন ভুট্টো। এ সময় একদল দুর্বৃত্ত তাকে পার্শ্ববর্তী স্থানে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে রহিমা জানান, তার পিতা ভুট্টো মাদকাসক্ত। মাদকের জন্য একই এলাকার বেলাল, আমজাদ এবং সম্রাটকে ৪ হাজার টাকা দিয়েছিল তার ভাই আমির হোসেন। টাকা নিয়ে মাদক না দেওয়ায় এ নিয়ে আমির হোসেনের সঙ্গে তাদের বিরোধ হয়। গত শুক্রবার আমির হোসেনকে তারা পিটিয়ে গুরুতর আহত করে। ছেলের উপর হামলার প্রতিবাদ করেন পিতা। তার দাবি এ ঘটনার জের ধরে তার পিতাকে নিশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আশরাফুল ইসলাম সুমন জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত