
যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে গতকাল রোববার দুপুরে প্রাইভেটকারের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যমুনাসেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ভ্যানের যাত্রী কালিহাতীর গোহালিয়াবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শরিফ (৪১) ও একই গ্রামের আমজাদ আলির ছেলে ভ্যানচালক আমির আলি (৪০)।
পুলিশ জানায়, প্রাইভেটকারটি যমুনাসেতু থেকে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী ভ্যান মহাসড়ক পাড় হওয়াকালে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানের চার যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানযাত্রী শরিফকে মৃত ঘোষণা করেন।