ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জামানত বাজেয়াপ্ত হয়েছে যাদের

কুমিল্লা-১ আসনে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কুমিল্লা-১ আসনে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ভোটে হেরে তাদের মধ্য থেকে জামানত হারিয়েছেন ৭ জন। মোট কাস্টিং ভোটের ৮ শতাংশের নিচে ভোট পাওয়ায় তারা জামানত হারান। দাউদকান্দি উপজেলায় কাস্টিং ভোট ১ লাখ ৮৩ হাজার ১৮৬ ভোট ও মেঘনা উপজেলায় কাস্টিং ভোট ৬১ হাজার ১৪৮ ভোট।

এ দুই উপজেলায় সর্বমোট কাস্টিং ভোট ২ লাখ ৪৪ হাজার ৩৩৪ ভোট। দুই উপজেলার ফলাফল ঘোষণায় বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন পোস্টাল ভোটসহ ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত