
লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় আদনান আবির রাসেল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের বলিরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার চরলরেন্স এলাকার ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছেলে। জানা গেছে, রাসেল মতিরহাট থেকে মোটরসাইকেলে করে নিজ এলাকায় ফিরছিলেন। তার মোটরসাইকেলটি বলিরপোল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা নসিমন গাড়িতে ধাক্কা দেয়। এতে রাসলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।