
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মো. হাবিব মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহত হাবিব মোল্লা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে। জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে পাঁচ্চর গোলচত্বর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন হাবিব মোল্লা। এ সময় ভাঙ্গাগামী দোলা পরিবহন ও একটি এ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে যান। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, রাস্তার এপার থেকে অন্য পারে যাচ্ছিলেন তিনি। হঠাৎ গাড়ি চলে আসায় তিনি সরতে পারেননি। যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়।