ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিস (উস্) প্রাইমারি অ্যান্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, উস্ প্রাইমারি অ্যান্ড হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি ও পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা আর স্কুলের প্রাণ এই ছোট্ট শিশুরা। তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত