ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশা ও কালুখালিতে বাড়ির পাশে পুকুরে ডুবে পৃথক ঘটনায় সোহান ও হুসাইন নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রাম ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সোহান (২) ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মন্ডলের ছেলে হুসাইন (৩)।

জানা গেছে, খেলাধুলা করার সময় হঠাৎ করেই তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।

এ সময় স্বজন ও স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক তাদের মৃত ঘোষণা করেন।

ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার আগেই শিশু ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত