ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রোহিঙ্গা ক্যাম্পে ৩৫ ঘর পুড়ে ছাই

রোহিঙ্গা ক্যাম্পে ৩৫ ঘর পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা অগ্নিকাণ্ডে ৩৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

গত সোমবার মধ্যরাত ৩টায় রোহিঙ্গা ক্যাম্প-৫ এর ব্লক ই-৫-এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। রোহিঙ্গা যুবক জিয়া হিরো বলেন, ‘কিছুদিন না যেতে আবারও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প আগুন লাগে। এবার ক্যাম্প ৫-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বেশকিছু আশ্রয়কেন্দ্র পুড়ে গেছে।

স্টেশন অফিসার দোলন আচার্য্য জানান, অনেক চেষ্টার পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ভোর ৫টার দিকে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়। ঘটনাস্থলটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ৯ কিলোমিটার দূরত্বে ছিল। আগুন নেভাতে উখিয়া ফায়ার স্টেশনের ৩টি ইউনিট এবং স্যাটেলাইট ফায়ার স্টেশনের ১টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট একযোগে কাজ করে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পের ৩৫টি কাঁচা ঝুপড়ি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত