ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভাষানীতি ও বাস্তবতা শীর্ষক আলোচনা

ভাষানীতি ও বাস্তবতা শীর্ষক আলোচনা

জামালপুরের মেলান্দহে বাংলা ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তি উপলক্ষে ভাষানীতি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও বাংলা ভাষা পরিষদ যৌথভাবে আয়োজন করে। গত সোমবার সন্ধ্যায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা ভাষা পরিষদের সহ-সভাপতি সাংবাদিক শাহ জামালের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- বাংলা ভাষা পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান আতিক, এনএনবি ও দ্যা ডেইলি নিউজের সম্পাদক জুলিয়াস চৌধুরী, স্টারের ময়মনসিংহের ব্যুরো চিফ প্রফেসর আমিনুল ইসলাম, লেখক ধ্রুব জ্যোতি ঘোষ মুকুল। ভাষানীতি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় সাংবাদিক শাহ জামালের লেখা প্রবন্ধ পাঠ করেন কবি ও গণমাধ্যম কর্মী জাহিদ হাসান। উপজেলা স্কাউটের সহকারী কমিশনার মোর্শেদ আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, ৭১ এর গেরিলা মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মেলান্দহ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, আমার দেশ পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান রতন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত