ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রংপুর বিভাগে চার মন্ত্রী

রংপুর বিভাগে চার মন্ত্রী

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন রংপুর বিভাগের ৪ জন নবনির্বাচিত সংসদ সদস্য। গতকাল মঙ্গলবার সংসদ ভবন চত্বরে মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে তারা শপথগ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে রংপুর বিভাগ থেকে যারা শপথ নিলেন- ঠাকুরগাঁও জেলা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর জেলা থেকে ডা. এজেডএম জাহিদ হোসেন, লালমনিরহাট জেলা থেকে আসাদুল হাবীব দুলু ও পঞ্চগড় জেলা থেকে ফরহাদ হোসেন আজাদ। পূর্ণমন্ত্রী হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডা. এজেডএম জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি বিএনপির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। ডা. এজেডএম জাহিদ হোসেন বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর বিরামপুর নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আসাদুল হাবীব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন। তিনি বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি বোদা-দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে বিএনপি জোট ১৫টি আসনে জয়লাভ করে। অন্যদিকে ১৮টি আসনে জয়লাভ করে ১১ দলীয় জামায়াত জোট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত