
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৬) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ৬২৫ জন ভোটার এ মধ্যে ৬১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ নির্বাচনে নীল, সবুজ ও সাদা এই তিন প্যানেলের ১৫ পদের বিপরীতে ৪৫ জন প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে আইনজীবীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট এবিএম জাকারিয়াম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তুহিন চৌধুরী, কোষাধ্যক্ষ গোলাম হোসেন সুজন, সবুজ প্যানেল থেকে সভাপতি পদে মহিন উদ্দিন আহমেদ খসরু এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হাসানুজ্জামান। সাদা প্যানেল থেকে সভাপতি পদে আবদুল গোফরান ভুইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোশাররফ হোসেন। নোয়াখালী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এজেডএম ফারুকের নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধি এ নিবার্চন পরিচালনা করেন।