ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মামা-ভাগ্নে মন্ত্রী, সিরাজগঞ্জে আনন্দের জোয়ার

মামা-ভাগ্নে মন্ত্রী, সিরাজগঞ্জে আনন্দের জোয়ার

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের নির্বাচিত বিএনপির প্রার্থী মামা ভাগ্নে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ার বইছে। বিকাল থেকে এ আনন্দ জোয়ারে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ ও অভিনন্দন জানানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রীসভায় যোগ দিতে গতকাল মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মামা ভাগ্নে ফোন পান। এ দুই মামা ভাগ্নে মন্ত্রী হবেন এ নিয়ে সিরাজগঞ্জে গত সোমবার বিকাল থেকেই আনন্দের সৃষ্টি হয়। অবশ্য মামা মন্ত্রী হবেন তা নিয়ে আগে থেকেই নিশ্চিত ছিল সিরাজগঞ্জবাসী। তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি ডা. এম এ মুহিত। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং বিকালে নতুন সরকারের মন্ত্রী পরিষদে মামা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এবং ভাগ্নে ডাক, টেলিযোগাযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত