ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক

কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক

গাজীপুরের কালীগঞ্জে থানা পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকাসহ তিন কারবারিকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামের সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরির গেইটের সামনের রাস্তায় পুলিশ ও যৌথবাহিনীর অভিযান চালিয়ে দেওপাড়া গ্রামের কবির মিয়ার পুত্র আল আমিন, আনোয়ার হোসেনের পুত্র আবিদ হোসেন ও আ. বাতেনের পুত্র সিয়াম আহমেদকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫৬ হাজার ২২০ টাকা উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে আসে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল বুধবার এসআই (নিরস্ত্র) শান্তি চন্দ্র দাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। থানার ওসি জাকির হোসেন বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত