ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নীলফামারীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নীলফামারীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় দায়ের হওয়া একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। এর মধ্যে রামগঞ্জ ট্রাজেডি সংক্রান্ত হত্যা মামলা (জিআর নং ৩২০/২৪) অন্যতম।

এছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা (জিআর নং ২৬৯/২৪) এবং একই দিনে শহরের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলাতেও (জিআর নং ২৬৭/২৪) তাকে আসামি করা হয়েছে। আরও কয়েকটি মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তিনি দল পরিবর্তন করেন। গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন বলে স্থানীয়ভাবে প্রচার রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত