ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

যুবকের পেটে ২২০০ পিস ইয়াবা

যুবকের পেটে ২২০০ পিস ইয়াবা

যশোরে এক যুবকের পেটের ভেতর থেকে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আটক মাসুদ রানা শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। গতকাল বুধবার এক্সরে করলে তার পেটের ভেতর ইয়াবাগুলোর উপস্থিতি দেখে যায়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাসুদ রানাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত